গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ঢাকার সেনানিবাস সংলগ্ন এলাকায় অস্থায়ী কারাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৪২(১) এবং The Prisons Act, 1894 অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হাফিজ আল-আসাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেনানিবাস, ঢাকা-৫৪ নং ঠিকানায় এই কারাগারটি স্থাপন করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো। এটি অবিলম্বে কার্যকর হবে।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত উল ফরহাদ বাংলাদেশের খবরকে বলেন, আমরা আজকে আদেশ পেয়েছি। শিগগিরই সেখানে আমাদের লোক নিয়োগ করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের জন্য ঢাকা সেনানিবাসে অস্থায়ী এই কারাগার স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
এইচকে/এমএইচএস

