টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় তাবলীগ জামায়াতের সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ অনুসারী ও শুরায়ে নেজামপন্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে চারজন নিহত হয়েছেন এবং অর্ধশত আহত হয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ' জনকে আসামি করা হয়েছে।
ডিআর/এটিআর

