Logo

জাতীয়

রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১১:৩৭

রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ইতালির রাজধানী রোমে সরকারি সফর শেষে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

ইতালির রাজধানী রোমে দুই দিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বুধবার সকালে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার (১৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

রোম সফরকালে অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া তিনি এ সফরের সময়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেন।

সফরের মাধ্যমে প্রধান উপদেষ্টা খাদ্য নিরাপত্তা, বৈশ্বিক অর্থনীতি ও ক্ষুধা মোকাবেলার বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন