Logo

জাতীয়

বাংলাদেশের মিডিয়াতে ইসলাম ফোবিয়া আছে : মাহমুদুর রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:২৩

অ
বাংলাদেশের মিডিয়াতে ইসলাম ফোবিয়া আছে : মাহমুদুর রহমান

ছবি : সংগৃহীত

বাংলাদেশের মিডিয়াতে ইসলাম ফোবিয়া আছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলাম ফোবিয়া আছে। আমরা সংবাদের মাধ্যমে এই ইসলাম ফোবিয়া মোকাবিলা করব। 

এছাড়াও বিশ্বব্যাপী মুসলমানদের ওপর যে জুলুম চলছে সে বিষয়ে আমার দেশ সোচ্চার থাকবে বলে জানান তিনি।

মাহমুদুর রহমান বলেন, গাজাতে ১৪ মাস ধরে যে গণহত্যা চলছে সেই গণহত্যার কাহিনী আমাদের দেশের পত্রিকায় নেই বললেই চলে। আমরা সেই কাহিনী তুলে ধরব। 

মাহমুদুর রহমান বলেন, আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। সাধারণ জনগণের হয়ে কথা বলেছি, সামনেও বলব। 

তিনি বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। সবসময় এই লড়াই করে যাব। শুধু হাসিনা ফ্যাসিবাদী নয়, যারাই ফ্যাসিবাদ আচরণ করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। 

পত্রিকাটির প্রকাশ নিয়ে মাহমুদুর রহমান বলেন, ২২ তারিখ সকালে সবার হাতে হাতে আমার দেশ পত্রিকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন