Logo

জাতীয়

জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৭:২৫

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার পর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ সনদে স্বাক্ষর করেন তারা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার পর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ সনদে স্বাক্ষর শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

জুলাই জাতীয় সনদ প্রস্তুতির প্রক্রিয়া শুরু হয় গত বছরের আগস্টে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। 

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই সনদ প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন