রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শনিবার (১৮ অক্টোবর) বিশ্বে বায়ুদূষণের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে ঢাকা।
এদিন সকালে ঢাকা শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭২ ধরা হয়েছে।
এয়ার কোয়ালিটি ইনডেক্স থেকে জানা গেছে, বিশ্বে বায়ুদূষণের তালিকায় পাকিস্তানের লাহোর সর্বাধিক দূষিত শহর হিসেবে প্রথম স্থানে রয়েছে, একিউআই স্কোর ২৭০। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ২১৫), তৃতীয় স্থানে উজবেকিস্তানের তাসখন্দ (স্কোর ১৮২) এবং পঞ্চম স্থানে ভারতের কলকাতা (স্কোর ১৬৭) অবস্থান করছে।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর হলে বায়ুর গুণমান ‘মাঝারি’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরের বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ ধরা হয়। বিশেষজ্ঞরা সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে না থাকার পরামর্শ দেন।
এমবি

