Logo

জাতীয়

নির্বাচনের প্রস্তুতি ৯০ থেকে ৯৫ শতাংশ সম্পন্ন : ইসি সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৫১

নির্বাচনের প্রস্তুতি ৯০ থেকে ৯৫ শতাংশ সম্পন্ন : ইসি সচিব

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘যদি শতকরা হিসেবে বলেন, তাহলে বলতে পারি আমরা এখন ৯০ থেকে ৯৫ শতাংশ প্রস্তুত।’

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। 

সিনিয়র সচিব জানান, দেশজুড়ে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করেছে ইসি। এর মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি ও মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ থাকবে।

আখতার আহমেদ জানান, অস্থায়ী ভোটকেন্দ্র ১৪টি, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি কেন্দ্রে গড়ে ৩ হাজার ভোটারকে ধরেই এ পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রম কিছুটা পিছিয়ে থাকলেও ‘এ সপ্তাহেই সব কাজ শেষ হবে বলে আশা করছি।’

রাজনৈতিক দল নিবন্ধন, প্রতীক বরাদ্দ ও আরপিও সংশোধনসহ অন্যান্য বিষয় নিয়েও তিনি বিস্তারিত জানান। পাশাপাশি রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন সচিব।

তার ভাষায়, ‘আমরা আমাদের সাংবিধানিক দায়িত্বের জায়গা থেকে কাজ করছি। সবাই সহযোগিতা করলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।’

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন