Logo

জাতীয়

দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ২০:৪৯

দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, দেশে বর্তমানে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব আরও জানান, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুনভাবে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আখতার আহমেদ বলেন, ‘দাবি-আপত্তি শুধু নতুন যুক্ত হওয়া ভোটারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আগের ভোটারদের তালিকায় কোনো পরিবর্তন হবে না। এ তালিকাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত হবে।’

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন