অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ দুপুরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। স্বীকৃত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমবি

