Logo

জাতীয়

ঢাকার বায়ু আজ ‘সহনীয়’ পর্যায়ে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪০

ঢাকার বায়ু আজ ‘সহনীয়’ পর্যায়ে

ছবি : বাংলাদেশের খবর

রাজধানী ঢাকার বায়ুর মান আজ সোমবার (৩ নভেম্বর) সহনীয় পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান যাচাইকরণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার সার্বিক বায়ুর মান সূচক (একিউআই) ছিল ৮৪।

এ মান অনুযায়ী ঢাকার বায়ু বর্তমানে মাঝারি বা সহনীয় পর্যায়ের মধ্যে রয়েছে। তবে বিশ্বব্যাপী দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৮তম।

আইকিউএয়ারের তালিকায় সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ৪৬৯), দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (স্কোর ২৫৩) এবং তৃতীয় স্থানে উজবেকিস্তানের তাসখন্দ (স্কোর ১৭৬)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বায়ু দূষণের মাত্রা আবারও বাড়তে পারে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন