Logo

জাতীয়

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বৈঠকে উপদেষ্টা পরিষদ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:১১

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বৈঠকে উপদেষ্টা পরিষদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা মতবিরোধ দেখা দিয়েছে। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র সংগঠন থেকে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, যেকোনো দিন গণভোট অনুষ্ঠিত হতে পারে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন আটদলীয় জোট বলেছে, নভেম্বর মাসের মধ্যেই এ গণভোট আয়োজন করতে হবে।

বিএনপি নেতারা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হলে তাদের আপত্তি নেই।

এ বিষয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সম্প্রতি জানিয়েছেন, গণভোট আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কাছ থেকেই আসবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন