প্রবাসী ও চাকরিজীবীদের পোস্টাল ভোটের নির্দেশনা দিল ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৩ নভেম্বর) ইসি জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ইসির নির্দেশনায় জানানো হয়েছে, ওই শ্রেণির ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd -এ এবং ইসির ইউটিউব চ্যানেল @BangladeshECS -এ।
জনস্বার্থে এই বার্তাটি বিনামূল্যে ও নিয়মিতভাবে টিভি স্ক্রলে প্রচারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
জনস্বার্থে এ বার্তাটি বিনামূল্যে ও নিয়মিতভাবে টিভি স্ক্রলে প্রচারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এসআইবি/এমবি

