সেনা সদস্যদের মাঠ থেকে সরানো হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৭:১৭
ফাইল ছবি (সংগৃহীত)
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরানো হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এ সংক্রান্ত যা ছড়িয়েছে, তা গুজব। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগের লকডাউন বা শাটডাউনের কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত নয়। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমএইচএস

