Logo

জাতীয়

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৩:৪৮

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই সবাই যেন পুলিশকে জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটি মহড়াও পরিচালনা করব।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন