Logo

জাতীয়

কেউ কেউ সংস্কারের কথা ভুলে যাচ্ছি : বদিউল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:০৬

অ
কেউ কেউ সংস্কারের কথা ভুলে যাচ্ছি : বদিউল

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমরা কেউ কেউ হয়তো এখন সংস্কারের কথা ভুলে যাচ্ছি। আবার কেউ কেউ বলার চেষ্টা করছে যে, সংস্কার আরও পরে হলেও হবে। হ্যা, পরে কিছু কিছু সংস্কার করতে হবে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের অন্যতম দাবি ছিলো গভীর সংস্কার।’

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সুশাসনের জন নাগরিক আয়োজিত ‘সংস্কার কমিশনের অগ্রাধিকারভিত্তিক প্রতিবেদন পেশ : তারপর কী’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যাতে পুরনো কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকারের আর পুনরাবৃত্তি না ঘটে, তাই সংস্কারের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করতে হবে। গণমাধ্যম এখানে খুবই ভালো ভূমিকা পালন করছে।’

নির্বাচনী সংস্কারে প্রধান উপদেষ্টার কাছে খসড়া কিছু মতামত জমা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা বলেছি, নো ইভিএম। ইভিএম যারা করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘আবার যেন স্বৈরাচার ফিরে না আসে, নেভার-এভার এগেইন। আর কোনোদিন নয় এই স্বৈরাচার, কর্তৃত্ববাদী ব্যবস্থা, ফ্যাসিবাদ যেটাই বলতে চাই। তার জন্যই সংস্কার দরকার।’

আমাদের এই অভ্যুত্থানের পেছনে আরও একটি কারণ ছিল জানিয়ে তিনি বলেন, ‘যারা অপকর্ম করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। যারা মানবতাবিরোধী অপরাধ, অর্থনৈতিক অপরাধ এবং অন্যান্য ফৌজদারি অপরাধ করেছে, তাদের ন্যায়বিচারের মাধ্যমে শাস্তির আওতায় আনা।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন