Logo

জাতীয়

প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক ড. আবু সুফিয়ান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯

অ
প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক ড. আবু সুফিয়ান

ছবি : সংগৃহীত

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন ড. মো. আবু সুফিয়ান। এর আগে আবু সুফিয়ান টক্সিকোলজি অ্যান্ড জুরিসপ্রুডেন্সে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিদায়ী মহাপরিচালক ডা. রেয়াজুল হকের অবসরে যাওয়ার কথা ছিল আগামী ৩১ ডিসেম্বর। কিন্তু আগস্টের ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়া হয়। 

ড. আবু সুফিয়ানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে। তিনি ১৯৯৯ সালে ১৯তম বিসিএস পাস করে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ২০১৭ সালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং ২০২২ সালে পরিচালক (গ্রেড-৩) পদে পদোন্নতি পান। 

শিক্ষাজীবনে তিনি জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজি বিষয়ে পিএইচডি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে ডিস্টিংশনসহ মাস্টার্স ডিগ্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিনে প্রথম শ্রেণিতে গ্র্যাজুয়েশন অর্জন করেন। ১৯৯১ সালে ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে এইচএসসি এবং ১৯৮৯ সালে জীবননগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ১৫টি গবেষণা আর্টিকেল প্রকাশিত হয়েছে।

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন