Logo

জাতীয়

নিউজিল্যান্ডে হচ্ছে বাংলাদেশের নতুন দূতাবাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯

অ
নিউজিল্যান্ডে হচ্ছে বাংলাদেশের নতুন দূতাবাস

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের নতুন দূতাবাস হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মুখপাত্র বলেন, নিউজিল্যান্ডের জনগণের ক্রয়ক্ষমতা বেশি হওয়ায় বাংলাদেশি পণ্যের জন্য  দেশটি একটি সম্ভাবনাময় বাজার হতে পারে। এরই প্রেক্ষাপটে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশ দূতাবাস খোলার বিষয়ে উপদেষ্টা পরিষদে প্রস্তাব প্রেরণ করা হয়।

গত ৫ ডিসেম্বর প্রধান উপদষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দূতাবাস খোলার প্রস্তাবটি গৃহীত হয়।

রফিকুল আলম আরও বলেন, নিউজিল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি বসবাস করছেন এবং প্রায় এক হাজার বাংলাদেশি ছাত্র-ছাত্রী নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশন স্থাপিত হলে নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে সরাসরি দূতাবাসের সব ধরনের কনস্যুলার সেবা পৌঁছানো সহজ ও সাশ্রয়ী হবে।

ডিআর/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন