Logo

জাতীয়

উন্নয়ন কার্যক্রমে এলাকাভিত্তিক বৈষম্য আর থাকবে না : আসিফ মাহমুদ

Icon

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩০

অ
উন্নয়ন কার্যক্রমে এলাকাভিত্তিক বৈষম্য আর থাকবে না : আসিফ মাহমুদ

ছবি : বাংলাদেশের খবর

দেশে উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে এলাকাভিত্তিক বৈষম্য আর থাকবে না বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তবর্তী হওয়ায় এখানকার অবকাঠামো উন্নয়ন যথেষ্ট পিছিয়ে আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বিগত সময়ে উত্তরবঙ্গের মানুষ আশানুরূপ উন্নয়ন পায়নি। তাই যে অঞ্চলে ইতোপূর্বে উন্নয়নমূলক কার্যক্রম কম হয়েছে, সেখানে এখন বৃদ্ধি করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, যেহেতু বেশিভাগ স্থানীয় উন্নয়ন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে হয়ে থাকে, আমার মন্ত্রণালয় থেকে আমরা বিশেষভাবে উত্তরবঙ্গে উন্নয়ন কার্যক্রমে গুরুত্বারোপ করব।’

এছাড়াও উত্তরবঙ্গে  দীর্ঘমেয়াদি উন্নয়নের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকারখানা স্থাপন এবং বিনিয়োগের জন্য সরকারের উচ্চপর্যায়ে কথা বলবেন বলেও জানান এই উপদেষ্টা ।

আবু সালেহ/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন