Logo

জাতীয়

সচিবালয়ের আগুন লাগা ভবনে যেসব মন্ত্রণালয়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০

অ
সচিবালয়ের আগুন লাগা ভবনে যেসব মন্ত্রণালয়

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে এ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সবশেষ, দীর্ঘ ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে, সকাল পৌনে ৭টার দিকে সচিবালয়ের সামনে বিফ্রিং করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

জাহেদ কামাল বলেন, রাত ১টা ৫২ মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। ১টা ৫৪ মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায়। এ পর্যন্ত এখানে ১৯টি ইউনিট নিয়োজিত করা হয়েছে। এর মধ্যে ১০টি ইউনিট সরাসরি কাজ করেছে। এখানে গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলো ঢোকানো কঠিন ছিল।

অনেকেই এখন জানতে চাচ্ছেন, ‘অগ্নিকাণ্ড ঘটা ওই ভবনে কোন কোন মন্ত্রণালয় আছে?’

প্রাথমিক তথ্য অনুযায়ী এই ভবনে রয়েছে—

১. পানি সম্পদ মন্ত্রণালয়
২. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
৩. ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
     
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
৪. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
     
স্থানীয় সরকার বিভাগ
     পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
৫. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
৬. অর্থ মন্ত্রণালয়
      
অর্থ বিভাগ
      আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
      অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
৭. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
     
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন