Logo

জাতীয়

লক্ষ্য হওয়া উচিত জবাবদিহিমূলক সক্ষম রাষ্ট্রব্যবস্থা : আলী রীয়াজ

Icon

বাসস

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩

অ
লক্ষ্য হওয়া উচিত জবাবদিহিমূলক সক্ষম রাষ্ট্রব্যবস্থা : আলী রীয়াজ

ছবি : সংগৃহীত

সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘সরকার গঠন, নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের সম্পর্ক সুনির্ধারিত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও নাগরিকদের প্রশ্ন করার ক্ষমতা অবশ্যই প্রাতিষ্ঠানিক কাঠামোর অংশ হতে হবে।’

শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন কখনোই সম্ভব নয়।’

সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘অতীতের স্বৈরতন্ত্রবিরোধী লড়াই শুধুই সূচনা মাত্র। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত জবাবদিহিমূলক ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে সক্ষম রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।’

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে এবং জনগণের মতামত নির্বাচনী ব্যবস্থায় প্রতিফলিত করতে ঐকমত্য প্রতিষ্ঠার বিকল্প নেই।’

অধ্যাপক আলী রীয়াজ বক্তব্যের শুরুতেই জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি শহীদদের আত্মত্যাগ ও তাদের পরিবারের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘তাদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে কোনো বক্তব্য দেওয়া নৈতিকভাবে সঠিক হবে না।’

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন