Logo

জাতীয়

ফ্যাসিবাদের ব্রান্ডের নাম মুজিববাদ : গণপূর্ত উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১১

অ
ফ্যাসিবাদের ব্রান্ডের নাম মুজিববাদ : গণপূর্ত উপদেষ্টা

ফ্যাসিবাদের ব্রান্ডের নাম মুজিববাদ ছিল বলে মন্তব্য করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদের ব্রান্ডের নাম ছিল মুজিববাদ। এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাংলাদেশের যে তরুণ-যুবকরা জীবন দিয়েছেন, নির্যাতিত হয়েছেন তারা আজকে কেমন বাংলাদেশ চান, সেটাই বড় কথা। 

এই উপদেষ্টা বলেন, ‘তারা বাংলাদেশটাকে কেমনভাবে গড়ে তুলতে চান, বাংলাদেশের রাজনীতিটা কেমন হবে, সংবিধান টা কেমন হবে, নির্বাচনটা কেমন হবে শুধু সেটাতেই আমরা থাকব। তার সঙ্গে এটাও বলব, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, রিপ্রেজেন্টশন কেমন হবে শুধু সেটা না স্থানীয় পর্যায়ে ক্ষমতার ভিত্তি কেমন হবে।’

তিনি আরও বলেন, ‘সমস্ত ক্ষমতাকে সংবিধানে সংসদ সদস্যদের প্রতি দেওয়া থাকবে না কি স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা হবে, যেটায় সাধারণ মানুষ, বাংলাদেশের খেটেখাওয়া মানুষের অবস্থান থাকবে। এই প্রক্রিয়াটাই আজকের আলোচনার মধ্য দিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটাই বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট এর ভিতর দিয়ে আসবে।’

তিনি বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে লেয়ারের পর লেয়ার ফ্যাসিবাদের দোসরদের যে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, ৪ মাসেই সেটার নিরসণ সম্ভব নয়। সেটার জন্য সমর্থন লাগবে। জনগণের পক্ষ থেকে প্রেশার লাগবে।’

আদিলুর রহমান খান বলেন, ‘আপনারা দেখছেন, বিভিন্ন ঘটনা ঘটছে। আমার বিস্তারিত বলার দরকার নেই। বারবারই জাতীয় পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে পুরানা শকুন। প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন