Logo

জাতীয়

খালেদা জিয়া ছিলেন প্রতিরোধের প্রতীক : প্রেস সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭

খালেদা জিয়া ছিলেন প্রতিরোধের প্রতীক : প্রেস সচিব

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার সকাল ৮টা ১৩ মিনিটে নিজের ফেসবুকে ইংরেজিতে লেখা এক পোস্টে শফিকুল আলম বলেন, তিনি ছিলেন সব নেত্রীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান— আমাদের প্রতিরোধের প্রতীক এবং সর্বোচ্চ পর্যায়ের একজন দেশপ্রেমিক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন এক অকুতোভয় যোদ্ধা, আমাদের সবচেয়ে কঠিন সময়ে আশার এক উজ্জ্বল বাতিঘর।

তিনি আরও বলেন, আজীবনের সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রকৃত আত্মাকে সংজ্ঞায়িত করেছেন। তিনি ছিলেন আমার নায়িকা।

শোকবার্তার শেষাংশে প্রেস সচিব বলেন, শান্তিতে ঘুমান বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ ও সবচেয়ে সুন্দর স্থান দান করুন। আপনি চিরশান্তিতে বিশ্রাম নিন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে এবং বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া প্রেস সচিব

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর