Logo

জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে ইসির শোক প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১১

খালেদা জিয়ার মৃত্যুতে ইসির শোক প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক শোকবার্তায় নির্বাচন কমিশন জানায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন।

শোকবার্তায় বলা হয়, তাঁর রাজনৈতিক জীবনে বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা এবং রাজনৈতিক অংশগ্রহণ জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ সময় তিনি বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আপোষহীন অবস্থান বজায় রাখেন।

নির্বাচন কমিশন আরও জানায়, নির্বাচনব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন