Logo

জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় মানবাধিকার কমিশনের গভীর শোক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় মানবাধিকার কমিশনের গভীর শোক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন সচিবালয় জানিয়েছে, তাঁর মৃত্যু জাতির জন্য একটি বড় শূন্যতা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও আদর্শ দেশের মানুষের জন্য দিকনির্দেশনা হিসেবে থাকবে। তিনি তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রসারে কাজ করেছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

জাতীয় মানবাধিকার কমিশন সচিবালয় আরও জানায়, দেশ ও জাতির প্রতি বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। কমিশন তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন