Logo

জাতীয়

কেমন থাকবে আজকের আবহাওয়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩

অ
কেমন থাকবে আজকের আবহাওয়া

ছবি : সংগৃহীত

আজ ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

পূর্বাভাসে জানানো হয়, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এতে আরও জানানো হয়, আজ সকাল ৬টায় তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৮৯ শতাংশ থাকতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে। 

জেএন/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন