Logo

জাতীয়

হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার হয়েছে : পররাষ্ট্র

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৪:৫১

হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার হয়েছে : পররাষ্ট্র

ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, দেশে হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে গত ১৫ বছরে বিপুল পরিমাণ অর্থ পাচার ও লুটপাট হয়েছে। তিনি বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ভবিষ্যতের পেশাজীবীদের সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তি অপরিহার্য।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স’-এ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নতুন প্রজন্মের পেশাজীবীরা নৈতিক দৃষ্টিকোণ থেকে কাজ করলে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে। এ সময় তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বৈশ্বিক অস্থিরতার মোকাবেলায় একত্রে কাজ করার আহ্বান জানান। 

কনফারেন্সের প্রতিপাদ্য ছিল ‘নেক্সট জেনারেশন প্রফেশনালস কনভার্জিং : এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তৌহিদ হোসেন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন