Logo

জাতীয়

যুবকদের ভোটার বানাতে কিছু পরিবর্তন লাগবে : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৩

অ
যুবকদের ভোটার বানাতে কিছু পরিবর্তন লাগবে : সিইসি

যুবকদের ভোটার তালিকায় যুক্ত করতে কিছু পরিবর্তন লাগবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুবকদের আনতে চাই। যুবকদের ভোটার তালিকায় যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে। কারণ ওনারা সংস্কার কমিশনের প্রতিবেদন খুব শিগগিরই সরকারে কাছে দিয়ে দেবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন উনারা। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেগুলো জানিয়েছি।’

নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে নতুন বছরের শেষের দিকে আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয়, তাহলে পরের বছরের জুন মাস এসে যাবে। আমরা ওনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন