ছবি : সংগৃহীত
নোবেলজয়ী ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। নতুন করে আরও ৩ জনকে যুক্ত করা হচ্ছে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে এই ৩ জন শপথ নেবেন। সন্ধ্যা সাতটার কিছুক্ষণ আগে বঙ্গভবনের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন।
তাঁরা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
ডিআর/এটিআর

