ছবি : সংগৃহীত
নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বড় করা হয়েছে। নতুন করে আরও তিনজন যুক্ত হয়েছেন এই পরিবারে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীন নতুন উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান।
নতুন উপদেষ্টারা হলেন, আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
ডিআর/এটিআর

