Logo

জাতীয়

বছরের শেষ দিনে কমতে পারে তাপমাত্রা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:১০

অ
বছরের শেষ দিনে কমতে পারে তাপমাত্রা

ছবি : বাংলাদেশের খবর

বছরের শেষ দিনে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে সামান্য কমতে পারে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা। 

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬ টায় তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। 

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এছাড়া আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে। 

জেএন/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন