নির্বাচন-গণভোট : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য দ্রুত গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দিষ্ট যোগাযোগ নম্বর চালু করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সেলে জরুরি যোগাযোগের টেলিফোন নম্বর হচ্ছে : ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৫৫০-০৬৪২২৭।
এতে জানানো হয়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য এসব নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এমবি

