আচরণবিধি লঙ্ঘন : ১৭৬ মামলা, জরিমানা সোয়া ১৮ লাখ টাকা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১১
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারাদেশে ১৭৬টি মামলা দায়ের এবং ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসির তথ্যমতে, গত ৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ২৫৭টি নির্বাচনী এলাকায় মোট ২৭৫টি আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে মোট ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ১৭৬টি মামলা করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশনের পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসআইবি/এমএইচএস

