Logo

জাতীয়

শেরপুরে জামায়াত নেতা হত্যা

বিএনপির প্রার্থীসহ ৪০ আসামিকে ছয় সপ্তাহের আগাম জামিন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮

বিএনপির প্রার্থীসহ ৪০ আসামিকে ছয় সপ্তাহের আগাম জামিন

ফাইল ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ আসামিকে ছয় সপ্তাহের আগাম অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আগাম জামিনের মেয়াদ শেষে তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির হতে বলা হয়েছে।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত রোববার মাহমুদুল হকসহ ৪০ আসামি হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন।

রেজাউল করিম হত্যার ঘটনায় ২৩৪ জন নামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া ঝিনাইগাতী থানায় গত ৩১ জানুয়ারি মামলা করেন।

ঘটনার পটভূমি অনুযায়ী, গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর