এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। র্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। শিগগিরই এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে নতুন পোশাক বানানো হচ্ছে।
উল্লেখ্য, র্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল ‘র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)’। পরবর্তীতে ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের আমলে আনুষ্ঠানিকভাবে ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)’ গঠন করা হয়।
এমবি

