জাতির উদ্দেশে ভাষণ দিতে অনুমতি চাইলেন নাহিদ ইসলাম
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার উদ্যোগ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের আবেদন করেছে দলটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম। তিনি জানান, ভাষণ সম্প্রচারের জন্য আজই নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। তবে এখনো কোনো সময়সূচি বা স্লট নির্ধারণ করা হয়নি।
এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এসএসকে/

