Logo

জাতীয়

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার, কমেনি গণগ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার, কমেনি গণগ্রেপ্তার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিগত শেখ হাসিনা সরকারের সময়ের ভয়াল ‘গুমের সংস্কৃতি’ বা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স প্রায় বন্ধ হলেও, রাজনৈতিক বিবেচনায় গণগ্রেপ্তাতরের সংস্কৃতি এখনো চলছে।

এইচআরডব্লিউ-এর প্রতিবেদনে বলা হয়, বর্তমানে হাজার হাজার মানুষ রাজনৈতিক বিবেচনায় গ্রেপ্তারের শিকার হচ্ছেন। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই অনেককে ‘অজ্ঞাতনামা’ আসামি হিসেবে মামলায় জড়ানো হচ্ছে। আটকদের তালিকায় রাজনীতিবিদ ছাড়াও অভিনয়শিল্পী, আইনজীবী ও সঙ্গীতশিল্পীরা রয়েছেন। বিচার ছাড়াই অনেককে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হচ্ছে এবং তাদের জামিন আবেদনও নাকচ করে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে ‘মব জাস্টিস’ বা গণপিটুনি ও সহিংসতাকে অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি জানায়, ২০২৪ সালের জুন থেকে গত বছরের (২০২৫) আগস্ট পর্যন্ত মব সহিংসতায় অন্তত ১২৪ জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, নারী নির্যাতন ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা এখনো ঘটছে। এছাড়া নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার ফলে মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর