Logo

জাতীয়

চালু হলো ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৩

চালু হলো ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপ

ছবি: সংগৃহীত

নির্বাচন সুরক্ষা নিশ্চিত করতে ‘নির্বাচন সুরক্ষা’ নামের একটি বিশেষ অ্যাপ পুরোপুরি চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, এই অ্যাপটি কেবল নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবহার করতে পারবেন। কোনো ভোটকেন্দ্র বা আশপাশে গোলযোগ কিংবা সহিংসতার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনকে অবহিত করা যাবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান শফিকুল আলম।

প্রেসসচিব আরও জানান, এর আগে দুর্গাপূজার সময় ৩২ হাজার মণ্ডপে একই ধরনের অ্যাপ ব্যবহার করে কার্যকর ফল পাওয়া গেছে।

তিনি বলেন, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ওই বৈঠকে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর