Logo

জাতীয়

নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১

নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন

ছবি: সংগৃহীত

নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ, কোনো সতর্কতা বা যেকোনো তথ্য জানাতে ‘হটলাইন ৩৩৩’ উদ্বোধন করা হয়েছে। ভোটাররা এই নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্টরা প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

তিনি জানান, বিভিন্ন নির্বাচনি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া ২৫ হাজার ৭০০ বডি-ওর্ন ক্যামেরা স্থাপনের প্রস্তুতিও শেষ হয়েছে।

শফিকুল আলম বলেন, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর