Logo

জাতীয়

নির্বাচন ও গণভোট স্থগিত নয়, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১

নির্বাচন ও গণভোট স্থগিত নয়, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হচ্ছে— এমন অপপ্রচারকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে কমিশন।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে, যাতে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এসআইবি/এইচেকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন ভুয়া খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর