Logo

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা-সচিবদের বৈঠক আজ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা-সচিবদের বৈঠক আজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক আজ অনুষ্ঠিত হবে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা সচিবদের উদ্দেশ্যে ভাষণ দেন। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মোট ৭৫ জন সচিব কর্মরত রয়েছেন। এর মধ্যে ১৬ জন চুক্তিভিত্তিক সচিব। এ বৈঠকে সব সচিবই উপস্থিত থাকবেন।

সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ (৯ ফেব্রুয়ারি) সরকারের শেষ আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বিদায়ী ভাষণে সচিবদের উদ্দেশ্যে সরকারের কর্মকাণ্ড, প্রশাসনিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেবেন। পরে উপদেষ্টাদের সঙ্গে শেষ বৈঠকের মাধ্যমে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তির ঘোষণা আসতে পারে।

তবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জরুরি প্রয়োজন দেখা দিলে কেবল উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর