Logo

জাতীয়

ভোটের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০২

ভোটের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশ পুলিশে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্ট পদমর্যাদার ১৫৩ জন কর্মকর্তাকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনটি ভিন্ন বিভাগে এই পদোন্নতি দেওয়া হয়েছে— 

  • নিরস্ত্র শাখা : ১০০ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে উন্নীত হয়েছেন।
  • সশস্ত্র শাখা : ৪৭ জন সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন।
  • শহর ও যানবাহন শাখা : ৬ জন পুলিশ সার্জেন্ট ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র কয়েক দিন আগে মাঠ পর্যায়ের এই কর্মকর্তাদের পদোন্নতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং প্রশাসনিক চেইন অব কমান্ড শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুতই নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর