Logo

জাতীয়

১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র পাঠ করতে হবে : আখতার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩

অ
১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র পাঠ করতে হবে : আখতার

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়।’

আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই নতুন সংবিধান হবে। আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। সে নির্বাচনে নির্বাচিতরাই সংবিধান সংশোধন করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের অসংখ্য চাওয়া আছে, আগামীর নির্বাচনে যারা জয়ী হবেন, তাদের সেই চাওয়াগুলো পূরণ করতে হবে।’

জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, ‘এ দেশের মানুষ নতুন বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়। বাংলাদেশের মানুষ সংস্কার চায়।’  

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন