Logo

জাতীয়

দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের হার জানাবে ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪০

দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের হার জানাবে ইসি

ছবি: সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের হার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

এর জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের ভোটের সংখ্যা দুই ঘণ্টা অন্তর অন্তর পাঠানোর নির্দেশনা দিয়েছে ইসি। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ নির্দেশনা পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি নির্বাচনী এলাকা থেকে সরকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস)-এ লগইন করে প্রতি কেন্দ্রে দুই ঘণ্টা অন্তর অন্তর প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।

ডাটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সরকারী রিটার্নিং কর্মকর্তা তা যাচাই ও অনুমোদন করবেন। অনুমোদনের পর রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ‘কপ্ট ড্যাশবোর্ডে’ তা দেখা যাবে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর