সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৮
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এ ভাষণ দেওয়া হবে তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলেও ভাষণটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে বাড়তি তৎপরতার মধ্যে প্রধান উপদেষ্টার এ ভাষণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এমবি

