Logo

জাতীয়

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৯ এপ্রিল।

৫০তম বিসিএসের জন্য গত বছরের ২৬ নভেম্বর পিএসসি মোট ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদ এবং ৩৮৫টি নন-ক্যাডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী। পরীক্ষাটি গত ৩০ জানুয়ারি ঢাকা ও দেশের অন্যান্য সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পিএসসি বিসিএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর