Logo

জাতীয়

মোবাইল অ্যাপে ভোটাররা জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫

মোবাইল অ্যাপে ভোটাররা জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের জন্য ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য জানার বিশেষ সুবিধা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কমিশনের উদ্যোগে ‘Smart Election Management BD’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।

সম্প্রতি ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।

এই অ্যাপের মাধ্যমে ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে সহজেই নিজ নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। অ্যাপটিতে ভোটকেন্দ্রের নাম ও ঠিকানার পাশাপাশি কেন্দ্রের জিও লোকেশন (Geo-location), কেন্দ্রের ছবি, ভোটারের বর্তমান অবস্থান থেকে কেন্দ্রের দূরত্ব এবং ম্যাপ দেখার সুবিধা রয়েছে। এর ফলে ভোটাররা আগেভাগেই ভোটকেন্দ্রের সঠিক অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পারবেন।

এ ছাড়া অ্যাপটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন নির্দেশনা এবং নির্বাচনী ফলাফলও জানা যাবে।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর