Logo

জাতীয়

নির্বাচনের অনিয়ম ও অভিযোগ জানাতে ইসির ৫ হটলাইন নম্বর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯

নির্বাচনের অনিয়ম ও অভিযোগ জানাতে ইসির ৫ হটলাইন নম্বর

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম বা অপপ্রচারের অভিযোগ সরাসরি নির্বাচন কমিশনে (ইসি) জানাতে পারবেন দেশের নাগরিকরা। জনগণের সরাসরি অংশগ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে ৫টি বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ইসি।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ লক্ষ্যে নির্বাচন কমিশনে একটি বিশেষ ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন করা হয়েছে। নাগরিকরা অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে যোগাযোগের নম্বরসমূহ

যেকোনো অনিয়ম বা অভিযোগ জানাতে নিচের টেলিফোন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে—

  • ০২৫৫০০৭৪৭০
  • ০২৫৫০০৭৪৭১
  • ০২৫৫০০৭৪৭২
  • ০২৫৫০০৭৪৭৪
  • ০২৫৫০০৭৫০৬

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের যেকোনো প্রান্ত থেকে নাগরিকরা এসব নম্বরে ফোন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার সংক্রান্ত তথ্য বা অভিযোগ সরাসরি জানাতে পারবেন। এই বিশেষ সেলটি আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক সক্রিয় থাকবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর