১২টা পর্যন্ত ভোটের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ১১৫ বছর বয়সী আনোয়ারা বেগম। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের ৩২ হাজার ৭৮৯টি ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে।
ডিআর/এমবি

