Logo

জাতীয়

নির্বাচন ঐতিহাসিক ও জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৪

নির্বাচন ঐতিহাসিক ও জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের নির্বাচন ঐতিহাসিক এবং এটি জাতির কাছে একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত জাতীয় নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি, শেষ পর্যন্ত এই উৎসবমুখর ধারা অব্যাহত থাকবে।’ কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি এবং সুশৃঙ্খল পরিবেশ দেখে তিনি এ সময় সন্তোষ প্রকাশ করেন।

এর আগে উপদেষ্টা রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও ভোটাধিকার প্রয়োগ করতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

নির্বাচন উপলক্ষে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সংসদ নির্বাচন গণভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর