Logo

জাতীয়

নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৩ জায়গায় ব্যালট বাক্স ছিনতাই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৩

নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৩ জায়গায় ব্যালট বাক্স ছিনতাই

ছবি : সংগৃহীত

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই এবং ৫৯টি জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হওয়া হয়েছে। 

সমন্বয় সেলের প্রতিবেদন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর পর থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে প্রার্থীদের সমর্থকদের মধ্যে অন্তত ১৩৫টি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া ১৪টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত ৬ জন প্রার্থী মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছে সমন্বয় সেল। ১৮টি স্থানে ভোটারদের ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে এবং ৪টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে অন্তত ৩৩টি ক্ষেত্রে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিশৃঙ্খলাপ্রবণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে মন্ত্রণালয় থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর